• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে বিএনপি : খায়রুল কবির

দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত–৯–এর বিচারক আব্দুস সালামের আদালত এ রায় দেন। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য জানান। মামলায় দণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ।
তরিকুল ইসলাম বলেন, রাজউকের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় তাঁদের সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে আসামি শওকত আজিজ ও আশফাক আজিজকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদেরও উভয় ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। প্রভাব খাটিয়ে অবৈধভাবে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। এর ফলে রাষ্ট্রের ক্ষতি হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মোট ৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category