• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
ত্রিশালে মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চৌমুহনীর দুই হোটেলে ডিবির অভিযান, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৮ জন গ্রেফতার সারের চাহিদা-বরাদ্দে অসামঞ্জস্য, সংকট মোকাবিলায় সাত দফা দাবি ডিলারদের চাঁদা না দিলেই মামলার অভিযোগ নৌপুলিশের বিরুদ্ধে কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’ বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: খাদ্যমন্ত্রী অল্প সময়ের মধ্যে গণপতি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে: ত্রাণমন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হলেও রয়েছে অনেক সুবিধা : প্রতিমন্ত্রী নুর

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: খাদ্যমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,মানিকগঞ্জ: যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রবিবার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি আসতে পারে। তখন যেন আমরা সামাল দিতে পারি, সেভাবে মজুত ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি-না এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কি-না, তা নিশ্চিত করাই তার প্রথম কাজ। এজন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম বলেন, এখানে মজুত করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জে যেভাবে খাদ্য মজুত রয়েছে, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের মজুত রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেকটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে। জনগণের কাছে আমাদের ধান, চাল, গমসহ যা আছে, সেগুলো আমরা সাধারণ জনগণের কাছে সুন্দরভাবে সরবরাহ করতে পারব।
খাদ্যগুদামে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category