• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মৎস্য প্রতিমন্ত্রী

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং সারাদেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি মাছের চাহিদা পূরনে সহায়ক হবে।
শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। তিনি আরো জানান, টেকসই মৎস্য চাষ ও জল ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এতে করে স্থানীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী মৎস্য শিকারে চায়না জাল সহ ক্ষতিকারক সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। এক্ষেত্রে আইন প্রয়োগ সহ জনসচেতনতার প্রয়োজন বলে মনে করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, মৎস্য অধিদপ্তরের সদর উপজেলার সিনিয়র কর্মকর্তা আইয়ুব আলী সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category