• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
বিশ্বব্যাপী খাদ্য সংকটে ২৬ কোটি মানুষ দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব : ডিসি ফরিদা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় কাজ করবেন আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার সদস্য ক্ষমতার চেয়ে মানুষের পরিবর্তন ও অর্থনৈতিক সচ্ছলতা মুখ্য : আবদুস সালাম ক্যানসারের ওষুধ পাচার চক্রে চীনা নাগরিক, জব্দ ৭ কোটি টাকার ওষুধ ঢাকা মহানগরে এবার ২৫৮টি মণ্ডপে পূজা সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, ব্যাংক খাতে সংস্কারের তাগিদ নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়ার চেষ্টা চলছে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

নওগাঁর বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ১০৬ উদ্ভাবনী প্রকল্প

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: বাতাসের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সংকট মোকাবিলাসহ নানা সমস্যা সমাধানের ভাবনা নিয়ে নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তাদের তৈরি ১০৬টি উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়েছে মেলায়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদ্যালয়টির আয়োজনে মেলায় প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনের পর বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্প ঘুরে দেখেন জেলা প্রশাসক।
মেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাতের প্রকল্পের বিষয় ছিল বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। সে জানায়, জ্বালানি সংকট ও বিদ্যুতের চাহিদা পূরণে বিকল্প শক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। তাদের প্রকল্পে ব্যাটারি ছাড়াই বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ধারণা তুলে ধরা হয়েছে। ফাতেমা জান্নাত বলেন, ‘এই মেলার মাধ্যমে আমরা আমাদের মেধাকে উদ্ভাবনী কাজে লাগাতে পারছি। নতুন কিছু নিয়ে ভাবার এবং তা সবার সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি।’
নবম শ্রেণির শিক্ষার্থী আদিত্য চৌধুরী বলেন, বিজ্ঞান মেলা তাদের চিন্তাভাবনা বিকশিত করার সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে আরও উৎসাহিত হবে।
নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান বলেন, প্রতিবছরের মতো এবারও বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণা সবার সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category