• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার পদে যোগদান করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞতিতে তিনি জানান, ঐ দিন উপাচার্যের অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনিযুক্ত ট্রেজারারকে আন্তরিক অভিনন্দন জানান। এর মধ্যদিয়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৯ম এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভ্যন্তরীণ শিক্ষকবৃন্দের মধ্য থেকে প্রথম ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬-এর ১২ (১) ধারা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা- কে এই বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই পর্যন্ত তাঁকে নিয়োগ প্রদান করেন।
যোগদানকৃত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, ‘চির উন্নত মম শির’, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ২০০৬ সালের ২৫ মে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধনকৃত ফলকের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেস ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যশোর বোর্ড হতে এস এস সি ও এইচ এস সি পাশ করেন। রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে ইংরেজিতে ¯œাতক (সম্মান) (১৯৮৫) ও ¯œাতকোত্তর (১৯৮৬) সম্পন্ন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) হতে ‘কালচার সেনসিটিভ মেটারিয়ালস ডিজাইন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন বাংলাদেশ’ বিষয়ে ২০০৪ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালের ২৭ নভেম্বর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালের ২০ জুন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০০৭ সালের ২৪ জুন তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১০ সালের ৩ মার্চ সহযোগী অধ্যাপক, ২০১২ সালের ২৪ এপ্রিল অধ্যাপক এবং ২০২১ সালের ১ জুলাই অধ্যাপক গ্রেড-১ হিসেবে পদোন্নতি পান। তিনি ৩০ বছরের অধিক সময় শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী উপাচার্য ও ট্রেজারার শূন্য অবস্থায় প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহণ প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ-সম্পাদক (২বার), সহকারী প্রক্টরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারর্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ময়মনসিংহ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর ২০ টির বেশী গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের প্রসিদ্ধ জার্নালে প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে তাঁর তত্ত্বাবধানে দুইজন পিএইচডি এবং দুইজন এমফিল গবেষণারত আছেন। তাঁর তত্ত্বাবধানে ২০টিরও বেশি এম এ থিসিস সম্পন্ন হয়েছে। তিনি বিভিন্ন জার্নালে সম্পাদক, প্রধান সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা বিভিন্ন গণমাধ্যম, ম্যাগাজিন ও পুস্তকে প্রকাশিত হয়। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category