• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

নতুনভাবে নিজেকে গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন : শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে একেবারে কিলার লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
পোশাকের সঙ্গে কালো নকশা ও রূপালি অলংকরণের মিশেলে তার লুক পেয়েছে ভিন্নমাত্রা। খোলা চুলের স্টাইল, গ্ল্যামারাস মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি দীঘির উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একটি ছবিতে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। অন্য ছবিতে চেয়ারে বসা স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন দীঘি। সেখানে তার বুটজুতা ও সাহসী পোজ ফটোশুটে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। দীঘির এই নতুন লুক প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category