• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
মুক্তির প্রথম দিনে ভারতে ‘টক্সিক’র নিট আয় প্রায় ১০১ কোটি ১০ লাখ রুপি যৌন কেলেঙ্কারি, ৯৮ কোটি চেয়ে ৫ কোটি টাকা পেলেন অভিনেত্রী রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ ওটিটিতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’ গুঞ্জনে ইতি টেনে আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তানজিন তিশা সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি : মিয়া গোলাম পরওয়ার আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ড্রেসিংরুমে রোনালদোর কান্না! ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট! নতুন আর্জেন্টাইন কোচ পেলো ইন্টার মায়ামি অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা এমিলিয়ানো মার্তিনেজ এখন চিন্তামুক্ত

নতুন আর্জেন্টাইন কোচ পেলো ইন্টার মায়ামি

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : নতুন কোচ পেলো ইন্টার মায়ামি। ‘কিলি’ গনজালেজের ওপর নতুন দায়িত্ব চেপেছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। তবে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োসের দায়িত্ব শেষ হচ্ছে না। ‘কিলি’ গনজালেজ যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত তিনিই মায়ামির ডাগ আউটে থাকবেন।
মেসির মতো গনজালেজের জন্মও আর্জেন্টিনার রোজারিও শহরে। ৫২ বছর বয়সী এই সাবেক ফুটবলার খেলোয়াড়ি জীবনে ছিলেন উইঙ্গার। ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো ইউরোপিয়ান ক্লাবের জার্সি পরেছেন।
১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলেন। এরপর ২০২০ সালে কোচিংয়ে পা রাখেন গনজালেজ। আর্জেন্টিনার তিনটি ক্লাবে কোচের দায়িত্বে ছিলেন।
ইন্টার মায়ামিতে হোয়োসের ভূমিকা অবশ্য শুধু অন্তর্বর্তীকালীন কোচের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর আগে তিনি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব কাজ করেছেন। মেসির সঙ্গেও তার সম্পর্কটা বন্ধুত্বের। হাভিয়ের মাচসেরানো ব্যক্তিগত কারণে গত এপ্রিলে ক্লাব ছাড়ার পর হোয়োসের ওপর দায়িত্ব চাপে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category