• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বরিশাল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জাতীয় চেতনার বিকাশ কঠিন হবে। এ জন্য পাঠ্যপুস্তক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরতে হবে। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে একটি উন্নত, সুসংহত, সাম্যভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, ১৯৭৫ সালে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে দেশ যখন গভীর সংকটের মুখে, তখন সৈনিক ও জনগণের সমর্থনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্বে এগিয়ে আসেন। মহান মুক্তিযুদ্ধেও তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেন। তিনি বলেন, বাকশাল গঠনের মধ্য দিয়ে যেসব শিল্পপ্রতিষ্ঠান ও সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল, সেগুলো পুনরুজ্জীবিত করার পাশাপাশি গ্রামভিত্তিক উন্নয়ন এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category