• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে : আমির খসরু কে হচ্ছেন বঙ্গভবনের বাসিন্দা স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

নতুন ভোটার তালিকার দাবি-আপত্তির শেষ সময় ২৪ আগস্ট

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুনদের যুক্ত করে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ভোটার তালিকার এই খসড়া প্রকাশের পাশাপাশি দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য সারাদেশে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী বা আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। রবিবার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন এই খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে গিয়ে পৌঁছেছে।
নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, কোনো নামের ওপর আপত্তি এবং তথ্য সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসরণে প্রকাশিত এই খসড়া তালিকার ওপর দাবি জানানোর জন্য ফরম ৬, আপত্তির জন্য ফরম ৭ এবং তথ্য সংশোধনের জন্য ফরম ৮ ব্যবহার করে আবেদন জমা দেওয়া যাবে।
ইসি জানায়, আগামী ২৪ আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা এসব দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দিতে পারবেন। পরে আপিল বা সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি করা আবেদনগুলোর সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে হালনাগাদ তালিকায় সংযোজন করা হবে এবং সব প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।
ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তথ্যানুযায়ী, এতদিন দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৪৩ জন। নতুন নিবন্ধিতদের যুক্ত করে এই সংখ্যা বেড়ে দাঁড়ালেও আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় মোট সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category