• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপে ব্রাজিলের কাছে বুকভাঙা হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে জাপান। নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের এক আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই দল, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আয়োজকরা। হিউস্টনে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। শেষ ৩২-এর সেই লড়াইয়ে বিদায় নিতে হয়েছিল হাজিমে মোরিয়াসুর জাপানকে।
ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্ট, যেখানে ব্রাজিল-জাপানের সঙ্গে খেলবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুরও। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। পরদিনই মাঠে নামবে জাপান ও ব্রাজিল। ১৭ নভেম্বর ডাবল হেডারের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট—প্রথমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে সিঙ্গাপুর, এরপর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে জাপান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category