• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

নাজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের বিশেষ সভা

Reporter Name / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান ,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, টিপু হাজরা। মোঃ রফিকুল ইসলাম ফরাজী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অনুপ কুমার সিকদার , ছাত্র দলের উপজেলা আহ্বায়ক শামীম হোসেন সহ জেলা উপজেলার প্রিন্ট মিডিয়ার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন । সভায় উপজেলার মালিখালি গত ১৫ই নভেম্বর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বর্বরচিত হামলায় বিএনপির ইউনিয়ন অফিস সহ কয়েকটি দোকান ও বাড়ি পুড়িয়ে দেওয়ায় কয়েক কুটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে । স্থানীয় বাসিন্দারা তাঁদের সমাস‍্যার কথা জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে পর্যালোচনা ও আলোচনা হয়। জেলা প্রশাষক মোঃ গোলাম রব্বানী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category