• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত বাদাম খাওয়ার পর পানি পান করা কি ক্ষতিকর? নিয়মিত শরীরচর্চা সুস্থ থাকতে সাহায্য করতে পারে লং মার্চের স্মৃতিচারণ: এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা ভারত থেকে সড়কপথে লন্ডনে যেতে ১৫ হাজার কিলোমিটারের পথ ৯০ শতাংশ স্কুলের পাশেই অস্বাস্থ্যকর খাবারের দোকান: ইউনিসেফ দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি : আয়াসসহ দুই আসামিকে কারাগারে আটক রাখার আদেশ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে : এলজিআরডি প্রতিমন্ত্রী সরকারকে চাপে ফেলতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

নাটকের শুটিংয়ে ফিরেছেন আলোচিত অভিনেতা জাহের আলভী

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: গত ফেব্রুয়ারি মাসে স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেতা জাহের আলভী। এ কারণে দীর্ঘ সাত মাস ছিলেন অভিনয়ের বাইরে। এবার নাটকের শুটিংয়ে ফিরছেন আলোচিত এই অভিনেতা। সম্প্রতি ক্যামেরার সামনে ফেরার আনন্দ ভক্তদের সঙ্গে মাঝে ভাগ করে নিয়েছেন আলভী। নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ক্যামেরা – স্বাগতম তোমার রাজ্যে!’
শোনা যাচ্ছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিং সেটে কলাকুশলীদের নিয়ে কেক কেটে এই কামব্যাক উদ্‌যাপন করেন এই অভিনেতা। নতুন এই নাটকে তার বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে নাটকের শুটিংয়ে নেপাল থাকাকালীন অভিনেতার স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান আলভী। ইকরার পরিবারের অভিযোগের মুখে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হলে দীর্ঘ আইনি লড়াই, জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় জাহের আলভীকে। গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর অভিনয়ে ফিরলেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category