• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : আগের দুই ম্যাচে মিসর ও ইরানের সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিল বেলজিয়াম। গ্রুপপর্বের শেষ ম্যাচে অনেকটা একপেশে ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই ট্রোসার্ড-ডি ব্রুইনারা পা রাখল নকআউট রাউন্ডে।
চার বছর আগে বিশ্বকাপে ছিলেন বেঞ্চের খেলোয়াড়, সেই লিয়েন্দ্রো ত্রোসার্ড এবার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ২০২৬ আসরে খেলতে নেমেছিলেন। নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেছেন আর্সেনালের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ ছাড়া কেভিড ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স একবার করে স্কোরশিটে নাম তোলেন। নিউজিল্যান্ডের হয়ে ব্যবধান কমান এলিজাহ জাস্ট।
৩১ বছর বয়সী ট্রসার্ড প্রথমবার বেলজিয়াম জাতীয় দলে ডাক পান ২০২০ সালে। দ্রুতই তিনি ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তবে কাতার বিশ্বকাপে বেলজিয়ামের তিনটি ম্যাচেই তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম ২০২২ বিশ্বকাপে প্রত্যাশার বিপরীতে নকআউট পর্বেও উঠতে ব্যর্থ হয়। এবারও সেই ব্যর্থতার ধারাবাহিকতা চলার শঙ্কায় পড়ে প্রথম দুই ড্রতে। কিন্তু সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে নিউজিল্যান্ডের রক্ষণভাগ ট্রোসার্ডকে থামাতে পারেনি।
এবারের বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই শুরু থেকে খেলেছেন খেলছেন এই তারকা। আজকের ম্যাচে তার প্রথম গোলটি ছিল ২০০ মিনিটেরও বেশি সময় পর বেলজিয়ামের কোনো খেলোয়াড়ের করা প্রথম গোল। মিসরের বিপক্ষে বেলজিয়াম ১-০ ব্যবধানে জিতলেও তাতে ছিল প্রতিপক্ষ ‍ফুটবলারের আত্মঘাতী গোলের অবদান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটে বল পেয়ে ৬-ইয়ার্ড বক্সের ভেতর থেকে সহজে বল জালে পাঠান তিনি। এরপর ৫০তম মিনিটে নিজের শটের ফিরতি বল কাজে লাগিয়ে ট্রোসার্ড ব্যবধান দ্বিগুণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category