• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

নিজের শৈশব ও স্কুলজীবনের একরাশ স্মৃতির কথা জানালেন অপু বিশ্বাস

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্দার এই নায়িকার স্বভাব-চরিত্র ছিল একদমই ভিন্ন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের শৈশব ও স্কুলজীবনের একরাশ স্মৃতি নিয়ে কথা বলেছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম। আমার নামটা তো অপু ছিল। আমার কাকা বা বাবা, তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির অনেকেই যারা আমাকে চিনতেন না বা দেখেননি, তারা ভাবতেন আমি হয়তো কোনো ছেলে। তারা আমার বাবাকে বলতেন ‘আপনার ছোট ছেলে’। বাবাও এই বিষয়টা নিয়ে খুব মজা নিতেন। ঐ জায়গা থেকে বলতে পারি, আমি খুব ডানপিটে ছিলাম, কখনোই মিষ্টি স্বভাবের ছিলাম না।’
স্কুলের নানা আয়োজনে তার ডাক পড়ত উল্লেখ করে অপু বলেন, ‘স্কুলে স্যারদের মধ্যে কোনো ভালো প্রোগ্রাম মানেই ছিল ‘অপুকে ডাকো, প্ল্যানিং করতে হবে’। যেহেতু আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, তাই ছাত্রী হিসেবেও বেশ ভালো ছিলাম।’
স্কুলজীবনের প্রেমের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে এই নায়িকা জানান, সরাসরি তাকে প্রস্তাব দেয়ার সাহস পেত না কেউ। বান্ধবীদের মাধ্যমেই আসত সব প্রেমের চিঠি।
অপু বিশ্বাসের ভাষ্য, ‘স্কুলে অনেকেই প্রপোজ করত। আমার বান্ধবীদের দিয়ে বলাত। আমাকে সরাসরি বলার সাহস পেত না। বান্ধবীদের বলত ‘অপুকে অনেক ভালো লাগে, কীভাবে বলা যায়’। চিঠি-টিঠি লিখত। তখন বান্ধবীরা বলত ‘ওরে বাপরে বাপ! চিঠি রিসিভ করে কি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলব? ও তো অনেক রাগ করে’।’ স্কুলজীবনে কারো সঙ্গে মন দেয়া-নেয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘ঐ জায়গা থেকে আমার কখনো প্রেম হয়নি। পছন্দ অনেকে হয়তো করতেন, সেটা পরবর্তী সময়ে শুনতাম বা জানতাম।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category