• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবারের নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচন কে করবে, না করবে, এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের (ইসি) বিষয়। আইনে কী আছে দেখে, সে অনুযায়ী তারা নির্ধারণ করবেন। রবিবার (১৯ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন রিজভী। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদ্জ্জুামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আটকাতে ইসিতে চিঠি দিয়েছে জামায়াত। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, অন্য রাজনৈতিক দল কী বললো, না বললো সেটা বিষয় না। প্রচলিত আইন অনুযায়ী কারা নির্বাচনে যেতে পারবে, কারা পারবে না সেটা দেখার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা কমিশনের হাতে ছেড়ে দিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, এবার তো দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রার্থিতা কীভাবে হবে তা আমাদের দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জানাবেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থিতা সবার জন্য উন্মুক্ত থাকবে কি না- এমন প্রশ্নে রিজভী বলেন, এ ব্যাপারে দলীয় নীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানাবো। দলের পরবর্তী সম্মেলন বিষয়ে তিনি বলেছেন, সম্মেলন বিষয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিব কথা বলেছেন। সম্মেলন হবে। তবে, তারিখটার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করি, শিগগির সম্মেলন হবে। তারিখ নির্ধারণ হলে আমরা জানিয়ে দেবো।
রুহুল কবির রিজভী বলেন, ২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা। ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা। এছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সর্বমোট রয়েছে ২৮ কোটি ৭ লাখ ৩৬০ টাকা।
সব প্রক্রিয়া অবলম্বন করে হিসাব জমা দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এটা গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির জায়গা আরও পরিষ্কার ও সমুন্নত করে। দলীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য এটি করা হয়েছে। আমরা মনে করি, গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রক্রিয়ার অংশ হিসেবেই আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া। জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দলের পরিচালনা, আয়ের উৎস এবং ব্যয় কী হয়েছে, তা জনগণকে জানানো উচিত।
আয়ের উৎসের বিষয়ে বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাহী কমিটির চাঁদা, বই-পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফরম বিক্রয়, মনোনয়ন ফরম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক থেকে অর্জিত সুদসহ এ আয় হয়েছে। ব্যয়ের খাতের বিষয়ে তিনি বলেন, আর্থিক অনুদান, বিভিন্ন বন্যা কবলিত জেলায় ত্রাণ বিতরণ, পোস্টার-লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি কেনা, বিভিন্ন জনসভায় খরচ, আলোচনা সভায় হলভাড়াসহ অন্যান্য খরচ, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানের ইফতার মাহফিল ও অফিসিয়াল কার্যক্রমে খরচ হয়েছে। জানা যায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে দলটির ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ২০২৩ সালে বিএনপির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লব হয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলো ১৭ বছর যে আন্দোলন করেছে এটি ছিল তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, আত্মাহুতি দিয়েছিল, জীবন উৎসর্গ করেছিল। যে অভূতপূর্ব গণবিপ্লব আমরা দেখেছি, সেটি নিঃসন্দেহে নজিরবিহীন এবং ইতিহাসের উজ্জ্বল হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category