• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে গতকাল সোমবার ট্রাম্প এ কথা অস্বীকার করেছেন। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘অ্যাক্সিওস এইমাত্র একটি খবর প্রকাশ করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কোনো প্রস্তাব দিইনি।’
অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত অর্থছাড় করতে রাজি আছেন ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।
ট্রাম্প ওই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। একই সঙ্গে সংবাদমাধ্যমটির প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প এমন এক সময়ে এসব কথা বলেছেন, যখন নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠকের প্রস্তুতি চলছিল।
গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।
যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। দেশটি বলেছিল, ওয়াশিংটন ওই প্রস্তাব মেনে নিলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে তেহরান। তবে গত শনিবার ট্রাম্প ওই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন। অবশ্য রবিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আবার দুই পক্ষের আলোচনা শুরু হবে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category