• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনায় বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর গার্ডসহ অন্য কর্মীরাও খাবার খেতে বাইরে যান। এ সময় ট্রেনে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।
আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
স্টেশন মাস্টার আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই জায়গাটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে বগিটির ৫ ও ৬ নম্বর এবং ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহিরুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category