• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারলো মেসির ইন্টার মায়ামি

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। সেদিন খেলেছেন বদলি ফুটবলার হিসেবে। এবার শুরুর একাদশে নেমে দেখলেন দলের বড় হার। কেবল তাই নয়, মেসি মায়ামিকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন পেনাল্টি মিস করে। বিপরীতে হানি মুখতারের জোড়া গোলে তাদের ৪-১ গোলে উড়িয়ে দেয় ন্যাশভিলে।
মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের লড়াইয়ে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিলে। ম্যাচের ১৬তম মিনিটে গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন অ্যান্ডি নাহার। বাঁ প্রান্তের কাছে এলিয়াস সাদের পাসে হেড করে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন তিনি।
এরপর ২৩তম মিনিটে গোল করার বড় সুযোগ পেয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক। তবে মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বল জালে পাঠিয়েছিলেন সার্জিও রেগিলন। কিন্তু পরে দেখা যায়, রেগিলন পেনাল্টি বক্সে আগেই ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক গোল করেন তেলাসকো সেগোভিয়া। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই মিনিটে সাদের পাস থেকে গোল করে ন্যাশভিলেকে আবার এগিয়ে দেন মুখতার। এর আট মিনিট পর দলের হয়ে মৌসুমের সর্বোচ্চ ১২তম গোলটি করেন স্যাম সারিজ। ব্যাকহিল দিয়ে বল জালে পাঠিয়ে তিনি ন্যাশভিলের লিড ৩-১ করেন।
৬২তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলে ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ন্যাশভিলে। গোলকিক নিতে গিয়ে শোয়াকের কাছ থেকে আসা বলের গতিপথ ভুল বুঝে পড়ে যান রিওস-নোভো। সেই সুযোগে বলের দখল নিয়ে ন্যাশভিলের ব্যবধান ৪-১ করেন মুখতার। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে এটি ন্যাশভিলের মাত্র দ্বিতীয় জয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category