• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন পেলেন সাবেক পুলিশ সুপার তানভীর ইমন চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন পীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী কঠোর: পররাষ্ট্র উপদেষ্টা

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী কঠোর: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিলেট: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী একযোগে চললে মিলেমিশে জনস্বার্থে উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখবো। সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় স্থানীয় বাসিনা নদী নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাসিয়া নদীর অবৈধ দখল উচ্ছেদ নিয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। ক্রমান্বয়ে নদী দখলমুক্ত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় কঠোর। পরিবেশ বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবির সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান ও যুবদল নেতা রুমেল আলীর যৌথ পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত ঢাকা দূতাবাস ও বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category