• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
সারোয়ার আরিফ উদ্দিনের টেলিফোন প্রতীকেই আস্থা রাখতে চায় অভিভাবকরা দুর্গাপুরে এডিপি প্রকল্পের অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ‎ দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আব্দুলাহ পিরোজপুরে এপেক্স এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ শ্রীপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী রাখায় চলাচল, খেলাধুলার অনুপোযুগী ‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয় আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’ সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস ‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক

পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪-এর আয়োজক কারা!

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ হলো কয়েক ঘণ্টাও হয়নি। এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে ভাবা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। পরের বিশ্বকাপের পর্দা উঠবে ২০৩০ সালের ৮ জুন। এর মধ্যে নারী বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার মতো বড় বড় টুর্নামেন্ট হবে। তবে চার বছর পর ফিফা বিশ্বকাপের আয়োজক কারা হবে, কোথায় বসবে পরের আসর সেটা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক।
২৪তম বিশ্বকাপ হতে যাচ্ছে শততম বর্ষপূর্তিতে। ১৯৩০ সালে ১৩ দল নিয়ে উরুগুয়ে এর প্রথম আসর খেলেছিল। স্বাগতিক হিসেবে তারাই হয়েছিল চ্যাম্পিয়ন।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজ মরক্কো, পর্তুগাল ও স্পেন হলেও শতবর্ষ পূর্তি করতে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ খেলা হবে। উরুগুয়ের মন্টেভিডিওতে ১৯৩০ ফাইনালের ভেন্যু এস্তাদিও সেন্তেনারিও-তে হবে একটি ম্যাচ। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে এবং প্যারাগুয়ের আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দমিঙ্গেজ দিব-এ হবে ম্যাচ।
পর্তুগালের লিসবন ও পোর্তো, মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঙ্গিয়েরের মতো ছয়টি শহরে হবে খেলা। স্পেনে ম্যাচের স্থান হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, জারাগোজা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো।
ম্যাচ আয়োজনের সুবাদে মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, পর্তুগাল ও স্পেন সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা পাবে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ৮ ও ৯ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে। ১৩-১৪ জুন ফিফা উদ্বোধনী অনুষ্ঠান করবে এবং বাকি সূচির খেলা শুরু হবে। ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে ২১ জুলাই। ফিফা এখনো ভেন্যু ঠিক করেনি।
এদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২৪ সালের ডিসেম্বরে তারা ফিফার অনুমোদন পায়। এবারের মতো পরের দুটি আসরও হবে ৪৮ দলের। চৌত্রিশে পাঁচটি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এই আসরের ভেন্যু ও সময়সূচি এখনো চূড়ান্ত হওয়ার বাকি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category