• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলিরা

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ সেটেলাররা। এরমধ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তারা ফিলিস্তিনিদের একটি ঘরে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এ সময় ওই ঘরে থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন। মোলোটভ ককটেলটি নিক্ষেপ করার পর তাদের ঘরের ভেতর আগুন ধরে যায়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সেটেলার সন্ত্রাসীরা মোলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে এটি নিক্ষেপ করে। এরপর ঘরে থাকা ফিলিস্তিনিরা তাদের জীবন বাঁচাতে ওই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে ওই একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয় ইসরায়েলি সন্ত্রাসীরা।
ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার ব্যাপারে বলা হয়েছে, “কয়েক ডজন ইসরায়েলি সেটেলার সন্ত্রাসী পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। তারা ঘর ও বাড়িতে আগুন দিয়েছে।” তিনি আরও লিখেছেন, “ফিলিস্তিনি একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে সন্ত্রাসীরা ঘরের ভেতর মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।”
২০২৩ সালের পর থেকেই পশ্চিমতীরে সেটেলারদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের গ্রামে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করছে। রাতের বেলা নৃশংসতা চালানোর পাশাপাশি দিনের বেলায়ও একই কাজে লিপ্ত হচ্ছে তারা। ফিলিস্তিনিদের ওপর হামলা চালালেও ইসরায়েলি সেনা বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। অনেক সময় তারা নিজেরাও এসব হামলায় সহায়তা করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :
More News Of This Category