• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে পাসের হার ও জিপিএ–৫ এ শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড একাদশে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অরিজিৎ হুট করেই প্লেব্যাক ছাড়েননি : আমাল মালিক ‘টক্সিক-এ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ অভিষেকের জন্মের খবর শুনে ‘খুন পসিনা’ সিনেমার শুটিংয়ে বাঘের সঙ্গে লড়াই করেন অমিতাভ বচ্চন ‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের একটিতেও পাসের হার কিংবা জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় মেয়েদের টপকাতে পারেনি ছেলেরা।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন ও ছাত্র ৫২ হাজার ৭৮০। গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।
দেশের ১১টি বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ আর ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৮.৮২ শতাংশ বেশি।
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭.৯১ শতাংশ আর ছেলেদের পাসের হার ৫৯.৭৩ শতাংশ। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.৬৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.১৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৬৭.৮৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category