• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বেতন ও মজুরি সমন্বয়ের চাপ তৈরি হতে পারে বেসরকারি খাতে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঠাকুরগাঁও: ‘যারা যোগায় ক্ষুধার অন্ন, সর্বদা আমরা আছি তাদের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে বাংলাদেশ পল্লী ফেডারেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকার অনুমোদিত উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’ ও ‘ব্রি ধান-১০৯’ জাতের ধান বীজ বিতরণ করা হয়। পাশাপাশি এসব জাতের বৈশিষ্ট্য, রোগবালাই সহনশীলতা, চাষাবাদ পদ্ধতি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ পল্লী ফেডারেশনের নির্বাহী পরিচালক, সাংবাদিক ও কবি মো. আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা। এছাড়া সংগঠনের সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়ামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে উন্নতমানের বীজ ব্যবহারের বিকল্প নেই। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা বাংলাদেশ পল্লী ফেডারেশনের এ উদ্যোগকে জনকল্যাণমূলক উল্লেখ করে এর প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category