• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

পেনাল্টিতে বাগ্‌যুদ্ধ: নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছেন নেইমার

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: নেইমারের সঙ্গে কী হয়েছিল নরওয়ে গোলকিপার ওরইয়ান নিলান্ডের? ম্যাচের একেবারে শেষ দিকের ঘটনা। কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নরওয়ে গোলকিপারকে কিছু একটা বলেন নেইমার। সেটাও নরওয়ে গোলকিপারের কাছে গিয়ে।
ব্রাজিলের একটি টিভি অনুষ্ঠান নেইমার ও নিলান্ডের মধ্যে হওয়া কথোপকথন সামনে এনেছে। পেনাল্টি নেওয়ার আগে নেইমার নিলান্ডের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে চেয়েছেন। নিলান্ডকে উসকে দিতে গিয়ে বলেছেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’ পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করা নরওয়েজিয়ান গোলকিপার নিলান্ডও দমে যাননি। তিনি পাল্টা জবাব দেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’ এরপর নেইমার তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বেকুব!’
নেইমার সফলভাবে পেনাল্টি নিলেও এর আগে ব্রাজিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছে। ম্যাচের ১৪ মিনিটে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন নিলান্ড। ম্যাচের শুরুতেই সেই সেভ নরওয়েকে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস দেয়। শুধু পেনাল্টি বাঁচানোই নয়, হলান্ড দৃশ্যপটে আসার আগপর্যন্ত নিলান্ডই আসলে নরওয়েকে ম্যাচে রেখেছেন।
অন্যদিকে নেইমারের শেষটা হয়েছে চোখের পানিতে। নরওয়ের কাছে ২–১ গোলের হারে ব্রাজিলের শিরোপাখরা আরও দীর্ঘ হলো। এর আগে ১৯৭০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ২৪ বছর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর আবারও ২৪ বছরের খরা চলছে। সেটা কোথায় গিয়ে থামে, কে জানে!


আপনার মতামত লিখুন :
More News Of This Category