• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা বিমানবন্দরের ক্যানোপিতে বিভিন্ন শ্রেণির মানুষের অবাধ প্রবেশ নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে: হারুনুর রশিদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না: ইশরাক ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ভবনের চিলেকোঠায় বাবা ও ছেলেকে আটকে নির্যাতন-চাঁদা আদায়, গ্রেফতার ৩ শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর

পেলেকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওলিসে

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে এবার মেগা ইভেন্টটিতে খেলতে নেমে চতুর্থ হয়ে বিদায় নিলো ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তবে ব্যক্তিগত অর্জনের পাল্লা ভারী হয়েছে উভয়পক্ষের কয়েকজন তারকার। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে, তার জোড়া গোলে অ্যাসিস্ট করে বিশ্বরেকর্ড হয়েছে মাইকেল ওলিসেরও।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করে তারা দুর্দান্ত কামব্যাকের ইঙ্গিত দিচ্ছিল। সেটি না হলেও ব্যক্তিগত অর্জন নিয়ে সান্ত্বনা পেতে হচ্ছে ফরাসিদের। ৪৮তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। ৬৬তম মিনিটে তার দ্বিতীয় গোলেও বলের যোগান দিলেন ওলিসে।
১৮ মিনিটের ব্যবধানে জোড়া অ্যাসিস্ট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৫৬ বছর আগে গড়া রেকর্ড নিজের দখলে নিলেন এই ফরাসি মিডফিল্ডার। ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ জয়ের পথে এই ফুটবল সম্রাট ৪ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছিলেন। যা ছিল এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। ওলিসে চলতি আসরে ৭ অ্যাসিস্ট করে পেলেকেও ছাড়িয়ে গেলেন।
ওলিসের করা ৭ অ্যাসিস্টের ৫টিতেই গোল পেয়েছেন এমবাপে। যা নির্দিষ্ট দুই খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অ্যাসিস্টের রেকর্ড। তবে ওলিসে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লেখালেন। পুরো আসরে ২০টি শট নিলেও কোনো গোল করতে পারেননি ২৪ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ তারকা। ২০১০ বিশ্বকাপেও মেসি সমান ২০ শটে কোনো গোল পাননি। যা এক আসরে গোল না পাওয়া কোনো খেলোয়াড়ের যৌথভাবে সর্বোচ্চ শট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category