• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্যারিসে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন পিএসজির ভক্ত-সমর্থকদের, সহিংসতা, আটক ৪৫

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে এক ঘণ্টারও বেশি সময় ধরে আর্সেনালের সমর্থকরা গলা ফাটিয়েছে। কিছুক্ষণ পরই গ্যালারির লাল ঢেউ নিস্তব্ধ করে দেন উসমান দেম্বেলে। তারপর সমানতালে চলেছে লাল-নীল ঢেউ। ম্যাচ টাইব্রেকারে গড়ালে এবেরেচি এজে ও গ্যাব্রিয়েল মাগালেসের মিসে বুদাপেস্ট পেরিয়ে প্যারিসে বুনো উদযাপনে মেতে ওঠে পিএসজি ভক্ত-সমর্থকরা।
আনন্দের আতিশায্যে নিজেদের হারিয়ে ফেলেছিল প্যারিসের বাসিন্দারা। দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন করতে গিয়ে সহিংস হয়ে ওঠে তারা। একটি দল ফ্রান্সের রাজধানীর এক পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে। প্যারিস পুলিশ চুপ করে থাকেনি, ৪৫ জনকে আটক করেছে তারা।
আর্ক দে ট্রিওম্ফের কাছে শখানেক ভক্ত আতশবাজি জ্বালিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে। শ্যাম্প-এলিসিসে ২০ হাজারের মতো মানুষ জড়ো হলে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে কাজ করে।
প্যারিস পুলিশ জানিয়েছে, কয়েকটি ছোট গ্রুপ বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করেছে। কেউ কেউ দোকান ভাঙচুর করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অষ্টম অ্যারনডিসেমেন্টের একটি স্থানে পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে একটি দল, তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
রাত ১০টা পর্যন্ত ৪৫ জনকে আট করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্যারিসকে ঘিরে থাকা মূল রিং রোড একদল লোক অবরোধ করে রেখেছিল, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ বলেছে, একটি বেকারি ও রেস্তোঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, প্রায় হাজারখানেক মানুষ পিএসজি স্টেডিয়ামের কাছে একত্রিত হয়। তাদের তৈরি সাইকেলের ব্যারিকেড ভেঙে দেয় পুলিশ।
গত বছর মে মাসে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে র পর ফ্রান্সজুড়ে পুলিশ ৫০০-এর বেশি মানুষকে আট করে। প্যারিস উচ্চ সতর্কতায় ছিল, শহরজুড়ে ৮ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category