• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

প্রকাশ পেয়েছে ‘মাস্তুল’-এর গান, কন্ঠ ও অভিনয় ফজলুর রহমান বাবু

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : প্রথম পোস্টার প্রকাশ করেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছিল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। ১৭ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি এবার নিয়ে এলো তার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’।
পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী লেখনীর একটি লাইন যেন নদী, ভাসমান মানুষ আর জীবনের অনিবার্য যাত্রার এক দীর্ঘ স্মৃতিকাতরতা বহন করে। সেই চিরচেনা চিরন্তন আবেগকেই এবার নতুন আবহে যুক্ত করা হয়েছে ‘মাস্তুল’-এর ক্যানভাসে।
বিশেষ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। এর নতুনভাবে সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নির্মাতা নূরুজ্জামানের মতে, এটি কেবল প্রচারণার স্বার্থে তৈরি কোনো গান নয়; বরং সিনেমাটির আবহ, চরিত্রের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের গভীর অনুভূতিকে দর্শকের হৃদয়ে পৌঁছে দেয়ার একটি শৈল্পিক ভাষা।
গানটি প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “‘মাস্তুল’-এর প্রচারণার প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের লক্ষ্যও ছিল দর্শককে সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা।”
সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে কেন্দ্র করে। তাদের সম্পর্কের সমীকরণ ধরে পর্দায় উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব আর টিকে থাকার গল্প। চারপাশের সেই রূঢ় বাস্তবতার আবহকেই যেন আরও বেশি স্পর্শাতুর করে তুলেছে ‘আমায় ভাসাইলিরে…’ গানটি।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে ‘মাস্তুল’। ইতোমধ্যে চলচ্চিত্রটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার লুফে নিয়েছে। পর্দায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category