• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাজীপুর: বয়স্কদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের দেশের সম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় অবস্থিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বয়স্কদের পুনর্বাসন ও কল্যাণে দেশের প্রতিটি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গিভেন্সী গ্রুপের চেয়ারম্যান আব্দুল জাহিদ মকুল এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াকে সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন।
এসময় নারী ও পুরুষদের জন্য নির্মিত পৃথক ভবন ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত বয়স্কদের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম বিষয়ে অবগত হন।
পরিদর্শনকালে উপদেষ্টা জিয়া হায়দার বলেন, বয়স্করা সমাজের বোঝা নন। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করা সম্ভব। এজন্যই বয়স্কদের জন্য আরও কার্যকর পুনর্বাসন ও কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য একটি করে কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে বয়স্কদের নিরাপদ আবাসন, পরিচর্যা, পুনর্বাসন ও সামাজিকভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করা হবে। পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কেন্দ্রটির বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category