• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে পাসের হার ও জিপিএ–৫ এ শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড একাদশে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অরিজিৎ হুট করেই প্লেব্যাক ছাড়েননি : আমাল মালিক ‘টক্সিক-এ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ অভিষেকের জন্মের খবর শুনে ‘খুন পসিনা’ সিনেমার শুটিংয়ে বাঘের সঙ্গে লড়াই করেন অমিতাভ বচ্চন ‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

প্রথমবার নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মালাউই

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: নারী আফ্রিকা কাপ অব নেশনসে রূপকথার মতো অভিষেক ধরে রেখেছে মালাউই। রবিবারের শেষ কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলটি। রোজ কাদজেরে ৭৯তম মিনিটে জয়সূচক গোল করেন। জন্মসূত্রে ইংলিশ স্ট্রাইকার শান্তেলে বোয়ে-গ্লোরকাহ সপ্তম মিনিটে এগিয়ে দেন ঘানাকে। তারপর ১২তম মিনিটে তেম্বা চাভিঙ্গা সমতা ফেরানো গোল করেন।
ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেছে আফ্রিকা থেকে চার দল, তাদের একটি মালাউই। তারা আলজেরিয়া, ক্যামেরুন ও মরক্কোর সঙ্গে যোগ দিয়েছে। আফ্রিকা কাপ অব নেশনসে চার কোয়ার্টার ফাইনাল জয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বুধবার প্রথম সেমিফাইনালে মালাউই আলজেরিয়ার মুখোমুখি হবে। তারপর স্বাগতিক মরক্কো খেলবে ক্যামেরুনের বিপক্ষে। ক্যাসাব্লাঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিদায় করেছে ক্যামেরুন।
আগের ৯ বিশ্বকাপের সবগুলোতেই খেলা নাইজেরিয়াকে এখন বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফ্রিকা থেকে আর দুটি দলের বিশ্বকাপে স্থান পাওয়ার সুযোগ আছে। ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া বাদ পড়ায় এবার নারীদের আফকনে নতুন শিরোপা জয়ী দল পাওয়া যাবে। তারা বাদে কেবল আফকন জিতেছে ইকুয়েটরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category