• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা। এ সময় প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছো জানান ও খোঁজ খবর নেন। রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নতুন আহ্বায়ক ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি। রবিবার (৮ নভেম্বর) ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে আহ্বায়ক ছিলেন রফিকুল ইসলাম মজনু। আর সদস্য সচিব পদে ছিলেন তানভীর আহমেদ রবিন। তিনি তার পদে বহাল থাকলেও আহ্বায়ক থেকে বাদ পড়েছেন রফিকুল ইসলাম মজনু। এর আগে গত ১ নভেম্বর মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্য সচিব হন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category