• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামি দল ফ্রান্স, ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা অষ্টম কাতার বিশ্বকাপের সেই ঘটনার পর মার্কিনিওস আর পেনাল্টি শট নেননি বিশ্বকাপের ভেন্যুতে বোতল নেয়া নিষিদ্ধ, সিদ্ধান্ত ফিফার অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও শাকিরার সঙ্গে ফিফা অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয় ভিন্নধর্মী কাজের সাফল্যে নিজেই বিস্মিত সাদিয়া আয়মান কক্সবাজারে দুই দিনব্যাপী বনলতা এক্সপ্রেসেহ ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: টানা তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী করা ক্লেমেন্টের (জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস মডেল) পরিসংখ্যান মডেল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে নেদারল্যান্ডসকে। অর্থাৎ এই মডেলের পূর্বানুমান অনুযায়ী, আগামী ১৯ জুলাই ফাইনালে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ডাচরা।
এই ভবিষ্যদ্বাণীর কারণে কমলা জার্সির খেলোয়াড়েরা একটু বেশি নির্ভার হয়ে পড়লেন কি না, কে জানে! বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে বসেছেন তাঁরা। বুধবার রাতে রটারডামে নেদারল্যান্ডসকে ১–০ গোলে হারায় উত্তর আফ্রিকার দলটি। আলজেরিয়ার এই জয় বিশ্বকাপে তাদের গ্রুপসঙ্গী আর্জেন্টিনাসহ অন্যদের জন্যও বড় সতর্কবার্তা।
ম্যাচে প্রত্যাশিতভাবেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ডাচরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোলে আলজেরিয়াকে জয় এনে দেন হাজ মুসা। তাঁর বাঁ পায়ের বাঁকানো শটে বল জড়ায় জালে।
আন্তর্জাতিক ফুটবলে মুসার প্রথম এই গোলে বিশ্বকাপের আগে ঘরের দর্শকদের সামনে থেকে নেদারল্যান্ডসের বিদায় নেওয়াটা সুখকর হলো না। বিশ্বকাপে খেলতে আজ নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেবে নেদারল্যান্ডস দল।
আলজেরিয়ার পোস্টে দাঁড়িয়ে ম্যাচে দুর্দান্ত খেলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ডাচদের একের পর এক আক্রমণ ঠেকান। ২৮ বছর বয়সী লুকা বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদা সিএফে খেলেন। এমন পারফরম্যান্সে বিশ্বকাপে আলজেরিয়ার পোস্টে দাঁড়ানোর দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন লুকা। ১৪ জুন রাতে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস। ২০ জুন পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন। আর তিউনিসিয়ার বিপক্ষে ডাচরা গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২৬ জুন।
আলজেরিয়া ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ২৩ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। আর ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়ার প্রতিপক্ষ অস্ট্রিয়া। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category