• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর : ফরিদপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা একটি বাস। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুরুদ্দিন শেখের ছেলে। প্রায় ৩০ বছর ধরে বাস চালকের পেশায় নিয়োজিত ছিলেন তিনি।
পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ‘কিশোর-তন্ময়’ পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও রাতে বাসায় ফিরতে দেরি হলে বাসটির ভেতরেই ঘুমাতেন। বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি বাস টার্মিনালের পাশে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তিনি বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের এএসপি (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে আগুন দেন। তাদের একজন বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি; তবে দ্রুত বের হয়ে আসার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category