• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর: ফরিদপুরে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৪) নামের এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর দুইটার দিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত আসামি আরিফুল ইসলাম একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ অক্টোবর মুষলধারে বৃষ্টি হলে, সকালে আরবি পড়তে ভিকটিম ছেলে শিশুটি একাই মক্তবে যায়। বৃষ্টির কারণে অন্য কোনো শিশু মক্তবে যেতে পারেনি। এ সময় শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। শিশুটি এতে অস্বীকৃতি জানালে আসামি তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়।
একপর্যায়ে শিশুটি পানি খাওয়ার কথা বলে বাইরে বের হয়ে বাড়িতে ফিরে আসে। এরপর পরিবারকে ঘটনা জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করে থানায় সোপর্দ করেন। ওইদিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাস্ট্রপক্ষ এ রায়ে খুশি, এতে করে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category