• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

ফরিদপুরে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, চার নার্সকে বদলির নির্দেশ

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করে কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে চার নার্সের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। রবিবার সকালে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি তার নজরে আসে। এ সময় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে ওই নার্সকে সদরপুরে বদলির নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও শৌচাগারের পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজ নেন।
এ সময় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি জরুরি ভিত্তিতে একজন গাইনি চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন।
পরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে সিনিয়র নার্স রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনিয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশ দেন মন্ত্রী। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category