• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা বিমানবন্দরের ক্যানোপিতে বিভিন্ন শ্রেণির মানুষের অবাধ প্রবেশ নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে: হারুনুর রশিদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না: ইশরাক ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ভবনের চিলেকোঠায় বাবা ও ছেলেকে আটকে নির্যাতন-চাঁদা আদায়, গ্রেফতার ৩ শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা ৩নং ওয়ার্ড (পুরাতন গরুহাটা) এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে পৌরসভার পুরাতন গরুহাটা এলাকার রঞ্জিত চৌহানকে মাদক সেবনের দায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলার সর্বস্তরের জনগণের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category