• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত চারতলা প্রশাসনিক ভবন ও মিলনায়তনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। রবিবার (৫ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রী ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী স্মারক ফলক উন্মোচন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে সাইকাস ও নারিকেল গাছের চারা রোপণ করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নবনির্মিত প্রশাসনিক ভবন ও মিলনায়তন পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী,জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত এই প্রশাসনিক ভবন ও মিলনায়তন উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। চারতলা প্রশাসনিক ভবন ও একতলা মিলনায়তন নির্মাণে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা। ২০২৪ সালের ২২ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহের ফুলবাড়ীয়া সফর এটি প্রথম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category