• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ফ্রান্স শিবিরে অশান্তি, আলোচনায় এমবাপ্পে

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার রাতে পর্দা উঠেছে ২০২৬ বিশ্বকাপের। অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নিজেদের শিবিরের ভেতরের কিছু ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে অন্যতম ফেভারিট ফ্রান্স।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং উদীয়মান উইঙ্গার মাইকেল ওলিসে সাময়িকভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় দলের ভেতরে অসন্তোষের সৃষ্টি হয়েছে। যদিও দুজনই কোচিং স্টাফের অনুমতি নিয়েই ক্যাম্প ত্যাগ করেছিলেন, তবু বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি দলের কয়েক জন ফুটবলার।
উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচের পর ক্যাম্প থেকে সাময়িক বিরতি নেন এমবাপ্পে ও ওলিসে। নিয়ম ভঙ্গ না করলেও এই পদক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন এমবাপ্পে। সাম্প্রতিক সময়ে ফরাসি দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দেয়। সেখানে আইভরিকোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলো কান্তের সঙ্গে শুভেচ্ছা বিনিময় না করে পাশ কাটিয়ে যেতে দেখা যায় ফরাসি অধিনায়ককে।
ভিডিওটি ঘিরে ড্রেসিংরুমে সম্পর্কের উষ্ণতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয় নিয়ে আলোচনা করেছেন এমবাপ্পে। প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ডেম্বেলেকে আরও বেশি রক্ষণাত্মক দায়িত্ব পালন এবং দলগত প্রেসিংয়ে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও বিষয়টি স্বাভাবিক ফুটবলীয় আলোচনা হিসেবেই দেখছেন অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category