• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

বকেয়া বেতন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর ভাষানটেক থানা এলাকায় বন্ধ থাকা পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। এসময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) সকালে কচুক্ষেতের ইনফর্ম টেক্সটাইলের শ্রমিকরা এই আন্দোলন করেন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার জানান, ঈদের না চালু হওয়া ইনফর্ম টেক্সটাইলে কয়েকদিন ধরেই ঝামেলা চলছে। আজ সকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’
এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা ১৫ দিন ধরে রাস্তায় রয়েছেন। পুলিশ তাদের মেরেছে। তাদের প্রশ্ন- শ্রমিকদের জন্য কি কোনো আইন নেই? পুলিশ তাদের কেন মারবে? শ্রমিকরা আরও জানান, ঈদে ছুটি শেষে ৬ জুন কারখানায় এসে দেখেন তালা ঝোলানো। মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো কথা বলেনি, বেতনও দেয়নি। বিনা কারণে নোটিশ না দিয়ে বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের না জানিয়ে মালপত্র নামিয়ে নিয়ে চলে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category