• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পানির চাপে সড়ক ধস, গুলশান-শাহজাদপুর লিংক রোডে যান চলাচলে বিঘ্ন আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর টাকা নিয়েও ‘টিকিট দেয়নি’ ফ্লাইট এক্সপার্ট, ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা ‘মিলন সাহেব এত অভিশাপ কই রাখবেন’, প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীর ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন

বন্যা মোকাবিলায় প্রস্তুতির কথা জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধসামগ্রী মজুত রেখেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ের হাসপাতালগুলোতে ২১টি অ্যান্টি-স্নেক ভেনম এবং কেন্দ্রীয়ভাবে আরও এক হাজার অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠপর্যায়ে কলেরার স্যালাইন রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৭৯টি, খাবার স্যালাইন (ওরস্যালাইন) রয়েছে ৭৫ লাখ ৮৫ হাজার ২৯৯ প্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে ৩৬ লাখ ১৯ হাজার ৫৭২টি। এ ছাড়া মাঠপর্যায়ে ডেঙ্গু কিট (সিডিসি) রয়েছে ৪৪ হাজার ১৭৫টি এবং কেন্দ্রীয়ভাবে মজুদ রয়েছে আরও ৭৫ হাজার ৭৪৫টি। সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএমএস)-এ নরমাল স্যালাইনের মজুদ রয়েছে ৯৯ হাজার ৯৯৫ ব্যাগ।
বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলা ও উপজেলায় প্রয়োজনীয়সংখ্যক মেডিকেল টিম গঠন করে মোতায়েন করা হয়েছে। এসব দল প্রাথমিক চিকিৎসা, পানিবাহিত রোগের চিকিৎসা, ওষুধ ও ওরস্যালাইন বিতরণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছে। পাশাপাশি মনোনীত ফোকাল পারসনরা কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সঙ্গে ২৪ ঘণ্টা সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
দেশের উত্তর ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সরকারের নেওয়া স্থায়ী পদক্ষেপগুলো তুলে ধরে সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “দেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে বন্যা দেখা দেওয়ার পরপরই তাৎক্ষণিক ত্রাণ পাঠানো হয়েছে। সেইসঙ্গে প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরাসরি আর্থিক অনুদান দেওয়া হবে।
স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গুসহ বিভিন্ন মৌসুমী রোগের তথ্য প্রবাহ নিয়ে তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য বাতায়নের আওতাধীন ১৬২৬৩ হেল্পলাইনটি ২৪ ঘণ্টা চালু রয়েছে, যেখানে সার্বক্ষণিক চিকিৎসক সেবা দিচ্ছেন। আগে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের তথ্য জেলা পর্যায় থেকে বিচ্ছিন্নভাবে আসলেও এখন তা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও অধিদফতর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category