• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

বাংলাদেশে আসছেন না ট্রাভিস হেড, ওয়ানডেতে নেই অধিনায়ক মার্শও

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়। শুরু হয়েছে তাঁদের প্রস্তুতিও। তবে এ সফরে বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড এবং ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাঁদের পাশাপাশি খেলা হচ্ছে না লেগ স্পিনার তানভীর সাংঘারও।
আইপিএল শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে ঢাকায় আসার কথা ছিল হেডের। তবে ব্যক্তিগত কারণে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ছুটি নিয়েছেন। আর মার্শের গোড়ালির চোট পুরোপুরি সেরে ওঠেনি। পাকিস্তান সফরে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় তানভীরও ছিটকে গেছেন। এই তিনজনের জায়গায় দলে জায়গা পেয়েছেন ম্যাট শর্ট, অলি পিক ও টড মারফি।
অস্ট্রেলিয়ার সাদা বল স্কোয়াডের খেলোয়াড়েরা গত মঙ্গলবার ঢাকায় আসা শুরু করেন। প্রথম দফায় আসেন পাকিস্তান সফরে থাকা খেলোয়াড়েরা। পরে আরেকটি অংশ আসেন অস্ট্রেলিয়া থেকে। তবে এর মধ্যে মার্শ ও হেড ছিলেন না।
হেডের এবার বাংলাদেশে না আসা এবং আগস্টে ঘরের মাটিতে টেস্ট সিরিজের প্রসঙ্গ টেনে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘ট্রাভিসকে শুরুতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই দলেই রাখা হয়েছিল। কিন্তু পরে তাকে ব্যক্তিগত কারণে ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে তাকে আবার দলে দেখার অপেক্ষায় আছি আমরা।’
আইপিএলের সময় মার্শের গোড়ালির চোট নতুন করে চাড়া দেওয়ার পর তিনি পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে পড়েছিলেন। আশা করা হয়েছিল, বাংলাদেশ সফরের পুরো ছয়টি ম্যাচেই তিনি খেলবেন, দলকে নেতৃত্বও দেবেন। তব ডোডেমাইড জানিয়েছেন, মার্শকে ওয়ানডেতে না পাওয়া গেলেও টি-টুয়েন্টিতে পাওয়া যাবে, ‘গোড়ালির চোট থেকে পুরোপুরি ফিট হতে তার আরও কিছুটা সময় লাগবে। মিচেল ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন এবং টি-টুয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন।’
মার্শ ও হেডের অনুপস্থিতিতে পাকিস্তান সফরের মতো বাংলাদেশেও অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করবেন জশ ইংলিস। জানিয়ে রাখা ভালো, নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকেও বাংলাদেশ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। মার্শ যদি সময়মতো ফিট হতে না পারেন, তবে টি-টোয়েন্টি সিরিজেও ইংলিসই অধিনায়কত্ব করবেন।
ম্যাট শর্ট ও অলি পিকেকে শুরুতে শুধু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছিল। এখন তাঁরা বাংলাদেশ সফরেও যুক্ত হয়েছেন। এ ছাড়া পাকিস্তানে খেলার সময় চোটে পড়া তানভীরের জায়গায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি। ঢাকায় দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে মঙগলবার (৭ জুন) । চট্টগ্রামে তিন টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১৭ জুন।
ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিকে, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
টি-টুয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেনসার জনসন, ম্যাথু কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category