• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশ ও ভারতে সোনার দামে পার্থক্য কত রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল

বাংলাদেশ ও ভারতে সোনার দামে পার্থক্য কত

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের বাজারে সোনার দামে বেশ ব্যবধান রয়েছে। সম্প্রতি দেশের বাজারে সোনার দাম পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অন্যদিকে ভারতের বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী দেখা গেছে। দুই দেশের কর কাঠামো ও বাজার চাহিদার কারণে এই মূল্যের পার্থক্য তৈরি হয়েছে।
বর্তমানে বাংলাদেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে গ্রাহকদের ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার টাকার কিছু বেশি গুনতে হচ্ছে। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার ওপরে।

বাংলাদেশে সোনার বর্তমান দর

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাজুস। প্রতিষ্ঠানটির সবশেষ ঘোষণা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই বাজারে সোনা বিক্রি হবে।

সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতে সোনার দামের চিত্র

ভারতের বাজারে শনিবার (৪ জুলাই) সোনার দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় শুল্কের কারণে দেশটিতে প্রতি গ্রাম হিসেবে সোনা বিক্রি হয়। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৩ রুপি।
একইভাবে কমেছে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামও। সেখানে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৩ হাজার ৪৫০ রুপি। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ৫ রুপি।

ভারতের শহরভিত্তিক সোনার দামের তারতম্য

ভারতের বিভিন্ন শহরে সোনার দামে কিছুটা তারতম্য দেখা যায়। চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনা ১৪ হাজার ৯৪৬ রুপি এবং ২২ ক্যারেট ১৩ হাজার ৭০০ রুপিতে বিক্রি হচ্ছে।
মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর ও হায়দরাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ১৪ হাজার ৬৭৩ রুপি। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১৪ হাজার ৬৮৮ রুপি এবং ২২ ক্যারেট ১৩ হাজার ৪৬৫ রুপি। এছাড়া আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ১৪ হাজার ৬৭৮ রুপি।

দুই দেশে দামের পার্থক্য কতটা?

বাংলাদেশে বর্তমান ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (ভ্যাটসহ)। ভারতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৪৫০ রুপি। সেই হিসাবে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়ে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮৮০ রুপি।
বর্তমান বাজারমূল্য অনুযায়ী ভারতীয় এক রুপি সমান ১ দশমিক ৩০ টাকা ধরলে ভারতে ২২ ক্যারেট সোনার দাম পড়ে প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ৯৪৪ টাকা। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ভারতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা প্রায় ২৪ হাজার ৬১২ টাকা কমে পাওয়া যাচ্ছে। তবে ভারতে উল্লেখিত এই দামের সঙ্গে ভ্যাট যোগ হতে পারে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :
More News Of This Category