• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
শিল্পায়ন ও নগরায়ণ এবং যৌথ পরিবারের ভাঙন গল্প, ইতিহাস আর পারস্পরিক বিশ্বাস, এই গভীর শক্তিই আমাদের সভ্যতার মূল ভিত্তি কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা ও জাতীয় সম্পদ রক্ষা সরকারি- বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ ও বেকার সমস্যার সমাধান ভারতীয় জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’ কী বার্তা দিচ্ছে রামিসাকে নৃশংসভাবে হত্যার পর আলোচনায় অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিজাপেয়ারেন্স অব উইলি বিংহাম’ জিম্বাবুয়ের এক টেস্ট ছাপিয়ে বাংলাদেশের দৃষ্টি অস্ট্রেলিয়ায় সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোল, কান্না ও শিরোপা জয়ের রাত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব নিলেন টমাস ডুলি কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব নিলেন টমাস ডুলি

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টমাস ডুলি। আজ সকালে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানায়।
‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে।
‎জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন এবং গোল ৭টি।
‎‎১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে চারটি ম্যাচেই খেলেন ডুলি। চার বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে সব ম্যাচ খেলেন।

ক্লাব ফুটবলেও তাঁর প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে। এ ছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও।
খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ফিলিপাইন কোচের দায়িত্ব পালন করেন।
‎ফুটবলে অভিজ্ঞতা বাড়াতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের ডাগআউটে ফেরেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ‎ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category