• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুন করার পরিকল্পনা সোনালী ব্যাংকের বড় পাঁচটি শাখার ওপর আরোপিত ঋণের সীমা প্রত্যাহার দক্ষিণ কোরিয়ায় ৯৭ শতাংশ পণ্য ও সেবা রপ্তানিতে শুল্কসুবিধা পাবে বাংলাদেশ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত জানাল বোর্ড অব পিস রাশিয়ার জনবহুল সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ৪০ ইরানের জন্য এবার শেষ সুযোগ: হুমকি ট্রাম্পের ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়ানো ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদত্যাগ করছেন পাকিস্তান–শাসিত কাশ্মীরে আসলে কী হচ্ছে ট্রাম্পকে কেন আর বিশ্বাসযোগ্য মনে করেন না সাধারণ ইরানিরা

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (০৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, সাবেক সহ সভাপতি মোল্লা আব্দুর রব, মো. মোয়াজ্জেম হোসেন মজনু, দপ্তর সম্পাদক শামসুর রহমান, শওকত আলী আশরাফিসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।
এসময় বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে জনকল্যাণে কাজ করে সাংবাদিকরা। তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। মুক্ত গণমাধ্যম গড়তে হলে রাষ্ট্র ও সাংবাদিকদের উভয় পক্ষকে আন্তরিকতা সাথে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category