• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশ ও ভারতে সোনার দামে পার্থক্য কত রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল

বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। আগামী দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো পুরোপুরি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং চট্টগ্রামের চিত্র বদলে যাবে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে চীনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চান। সরকার তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে যা যা প্রয়োজন— সরকার তা করবে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জমি ও অবকাঠামো নিশ্চিত করা হবে।
একনেক সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়লে চট্টগ্রাম বাস্তব অর্থেই দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হবে।এর আগে ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করে অর্থমন্ত্রী দ্রুত কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ কমানোর আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category