• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

বান্দরবানে ফুফুর কক্ষ থেকে শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানে ফুফুর কক্ষ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার হওয়া শিশুর নাম তায়িফা সুলতানা (৩)। সে ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। এ ঘটনায় তার ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে শিশু তায়িফা নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। ইলিয়াস খানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। পরে পুলিশ ওই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে, নার্গিস সুলাতানা শিশু তায়িফাকে তাঁর কক্ষে নিয়ে যাচ্ছে। এরপর নার্গিস সুলতানার কক্ষ তল্লাশি করে একটি বাক্সে তায়িফার লাশ পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন, তা বলেননি।
নিহত শিশুর পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন, নার্গিস সুলতানা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় তাঁরা সবাই স্তম্ভিত। ভাইয়ের বৌয়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তবে হত্যা সম্পর্কে নার্গিস কোনো কিছু বলছেন না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি করে একটি বাক্সে শিশু তায়িফা সুলতানার লাশ পাওয়া গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর হত্যা মামলায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category