• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার বক্তব্য গ্রহণ ও তথ্য সংগ্রহের জন্য আগামী ২৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। নোটিশটি বৃহস্পতিবার (২৫ জুন) জারি করা হয়।
দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, অভিযোগে উল্লিখিত বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ওই অনুসন্ধানের স্বার্থে মাহবুব মোর্শেদের বক্তব্য গ্রহণ ও তথ্য সংগ্রহ প্রয়োজন হওয়ায় তাকে তলব করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে মাহবুব মোর্শেদকে। এ সময় তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং বক্তব্য-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৮ এবং তফসিলভুক্ত ফৌজদারি কার্যবিধির ১৪ ও ১৬০ ধারা অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের ক্ষমতা কমিশনের রয়েছে। সেই ক্ষমতাবলেই এই নোটিশ জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category