• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

বিএনপি নেতা ইসহাক হত্যা : সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রবিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক মহেশ চন্দ্র সিংহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, যাতে ইসহাক নিহত হন। মামলার সুষ্ঠু তদন্ত ও আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যাওয়া ঠেকাতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
এছাড়া ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) ছিলেন আদাবর থানা এলাকার সাবেক ৩০ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীত পাশে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category