• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে রেলওয়ের সমস্যা শুনলেন মন্ত্রী পর্যটক সংকটে ভোগার পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে কুয়াকাটায় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী সালাউদ্দিন দাম কমতে শুরু করেছে রাজশাহীর সবজির বাজারে সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক টানা বৃষ্টির অজুহাতে ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলে বড় ধরনের নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। এর ফলে দেশটিতে হাজার হাজার গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার (৩১ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে একটি ত্রুটির কারণে বাণিজ্য মন্ত্রণালয় ৬ হাজার ৫০০টিরও বেশি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহার করেছে। এই ত্রুটির ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, যা ধোঁয়া নির্গমন বা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়।
এই প্রত্যাহারের আওতায় ২০২৩ থেকে ২০২৫ মডেল বছরের ৬ হাজার ৫৭৪টি গাড়ি রয়েছে। এগুলোর সবই বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজের অন্তর্ভুক্ত।
মন্ত্রণালয় গাড়ির মালিকদের রিকলস ওয়েবসাইটের মাধ্যমে তাদের গাড়ির শনাক্তকরণ নম্বর (ভিআইএন) যাচাই করে নিতে অনুরোধ করেছে। এর মাধ্যমে যেকোনো গাড়ি এই প্রত্যাহার কার্যক্রমের আওতাভুক্ত কি না, তা জানা যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের বিনামূল্যে প্রয়োজনীয় মেরামত করিয়ে নেওয়ার জন্য মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :
More News Of This Category