• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

‘বিদায়ী ম্যাচ পেতে পারেন ধোনি, তবে রয়েছে এক শর্ত’

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আিইপিএল) এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির মাঠে নামা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ইনজুরির কারণে এখনও কোনো ম্যাচ না খেলা ধোনিকে কি আদৌ দেখা যাবে? ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ধোনির ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে একটি বিশেষ পরিস্থিতিতে তিনি চেন্নাইয়ের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। অশ্বিন তার ইউটিউব চ্যানেলে জানান যে, চেন্নাই যদি প্লে-অফের দৌড়ে টিকে থাকে, তবে ধোনির একাদশৈ ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ তার অন্তভুক্তিতে দলের বর্তমান কম্বিনেশনের বড় পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন, ‘চেন্নাই যদি তাদের পরবর্তী তিন ম্যাচের মধ্যে দটিতে হেরে যায়, তবে তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। তখন ধোনিকে ঘরের মাঠে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া যেতে পারে। অন্যথা মাঠে নামা হবে না ধোনির।’
মৌসুম শুরুর আগেই কাফ (মাংসপেশী) ইনজুরিতে আক্রান্ত হন ধোনি। মার্চ মাস থেকে দলের সাথে থাকলেও এবং নেটে ব্যাটিং অনুশীলন করলেও এখনো ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি এর আগে জানিয়েছিলেন, ধোনি ইচ্ছা করেই দলের ম্যাচগুলোতে উপস্থিত থাকছেন না, যাতে তার উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত না ঘটায়।
বর্তমানে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিএসকে। প্লে-অফে উঠতে হলে তাদের বাকি চার ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে জয় প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএলে ধোনি ১৪ ম্যাচে ১৯৬ রান করেছিলেন। ২০২৬ মৌসুমেও তাকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category