• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট : বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে সয়লাব করার কারণে অপরিকল্পিত অনেক লাইন সৃষ্টি হয়েছিল। ফলে উৎপাদন, সঞ্চালন ও সরবরাহ—এই তিন জায়গায় সমন্বয় করা হয়নি। এতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ঠিক থাকলেও বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি, যার ফলে লোডশেডিং হয়।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গে তিনি আরও বলেন, নভেম্বর মাস থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়ার আশা করা যাচ্ছে। এই কেন্দ্র থেকে সাড়ে তিনশ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
জ্বালানিমন্ত্রী বলেন, আঠারো বছরের নির্বাচননিহীন সরকার আমাদের ওপর অনেক বোঝা রেখে গেছে। সব বিদ্যুতের চুক্তি নিয়ে পর্যালোচনা চলছে। সেসবের আইনি বাধা না থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সারা বিশ্বে ফসিল ফুয়েল বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category